ইনসাফ ভিত্তিক মডেল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই: আব্দুর রব ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, ইসলামিক সোনালী যুগের শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তিনি দেশবাসীকে উলামায়ে কেরামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, এ লক্ষ্যে সকলের একতাবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন।

বিজ্ঞাপন
Advertisement

শনিবার (১৪ জুন) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা জমিয়তের আয়োজিত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফী এই কথা বলেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “শাল্লা উপজেলাকে উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা ড. শোয়াইব আহমেদের হাতকে শক্তিশালী করুন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জমিয়তের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জমিয়তের যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতিয়ার সুযোগ্য সাহেবজাদা হাজী ইমদাদুল্লাহ। এছাড়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নূল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, এবং বিভিন্ন উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখেন।

এ ছাড়াও, সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইলিয়াস, শাল্লা উপজেলা জমিয়ত নেতা কারি বিলাল আহমেদ, মাওলানা মোবাশ্বির আহমদ, উপজেলা সহ-সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজি, ছাত্রনেতা জাকারিয়া আলম, রেজাউল করিম, মুতাসিম বিল্লাহ, আবিদুর রহমান, অহাদ নূর প্রমুখ।

Related articles

spot_img

Recent articles

spot_img