নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার, অভিযোগ ইশরাকের

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বিজ্ঞাপন
Advertisement

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন-২০২০, আমার করা মামলার দ্বিতীয় আসামি নুরুল হুদার পক্ষে সর্বোচ্চ লড়াই করেছে বর্তমান সরকার। আজ তাকে গ্রেপ্তার করল ১০ মাস পর। খুব সুন্দর স্ক্রিপ্ট।’

এদিন রাতে রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

Related articles

spot_img

Recent articles

spot_img