আ. লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত: বিএনপি নেতা বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অতীতের ইতিহাস বিবেচনা করে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তার আগে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত।

বিজ্ঞাপন
Advertisement

রোববার (১৯ অক্টোবর) বিকালে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জানান এবং পরিবারের খোঁজ নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বুলু বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত এবং প্রায় ২০ হাজার আহত হয়েছেন। যদি এ পরিস্থিতিতে আওয়ামী লীগকে দায়ী করে নিষিদ্ধ করা হয়, তাহলে তার আগে জামায়াতের নিষিদ্ধ হওয়াই যুক্তিসঙ্গত। কারণ ১৯৭১ সালে তারা মা-বোনদের পাকিস্তানি সেনার হাতে তুলে দিয়েছে, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং পাকিস্তানের পক্ষে মানুষ হত্যা করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। যারা একাত্তরকে অস্বীকার করে, মহান মুক্তিযুদ্ধের শহীদের রক্তের অবমূল্যায়ন করে এবং ৫ আগস্টকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলছে, তারা দেশের অস্তিত্বকে অস্বীকার করছে। এমনকি তারা সংবিধান ও ইতিহাস অস্বীকার করছে। এ ধরনের ব্যক্তি দেশের নাগরিক হওয়া বা ভোট দেওয়ার অধিকার রাখে না।

সম্প্রতি দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি ও বড় অগ্নিকাণ্ডের ঘটনায় বুলু মন্তব্য করেন, ভূরাজনীতি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা দেশের নির্বাচন ব্যাহত করতে চেষ্টা করছে।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related articles

spot_img

Recent articles

spot_img