ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

বিজ্ঞাপন
Advertisement

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকাল বেলাল (৬০)।

স্থানীয়দের ভাষ্য, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এসময়ে সাদপন্থীরা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইজতেমা মাঠে সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার বলেন, ইজতেমায় মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে ঘটনাস্থলেই একজন ও অপরজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Related articles

spot_img

Recent articles

spot_img